admin
২৪ জুলাই ২০২৫, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত

লালমোহন  প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহনে বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করে সরকারি গেজেট প্রকাশ করায় আজ লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে এক জরুরি সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক মডেল মাদরাসার পরিচালক অধ্যাপক এম এ জাহের। এসোসিয়েশনের সদস্য সচিব ও লালমোহন মডেল একাডেমীর সহকারী পরিচালক আজিম উদ্দিন খানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন হা- মীম রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিনিধি আকবর জুয়েল, ইসলামিক মডেল মাদরাসার সহকারী পরিচালক মাওলানা লোকমান হোসাইন, শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রতিনিধি আব্দুল আজিজ, মোতাছিম বিল্লাহ আইডিয়াল একাডেমির পরিচালক আবুল কালাম, সেকান্দার আলী একাডেমীর পরিচালক মনজুর মোর্শেদসহ বিভিন্ন এবতেদায়ী মাদ্রাসার প্রধানগণ। সভায় সরকারের এ ধরনের গেজেট প্রকাশকে ষড়যন্ত্রমূলক বলে আখ্যায়িত করেন। বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করা এক বিরাট বৈষম্য। এধরনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বৈঠকে আরো দাবি জানানো হয় অনতিবিলম্বে এই গেজেট সংশোধন করে বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের সুযোগ অব্যাহত রাখতে হবে। অন্যথায় সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে যৌক্তিক দাবি আদায় করার জন্য নিয়মতান্ত্রিক সকল কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2533" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০