admin
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ২:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

লালমোহন প্রতিনিধি।।ভোলার লালমোহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাঙ্গাসিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পাঙ্গাসিয়া এলাকার মোঃ নোমান ( পিতা- মানছুর), মোঃ ইব্রাহিম (পিতা- মৃত ছাদেক) ও মোঃ রাইহান (পিতা- ইব্রাহিম খলিল)। এসময় তাদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম হিসেবে একটি লম্বা লোহার দা, একটি লোহার বটি এবং সুপারি গাছের চেরা ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

ভোলা জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, মঙ্গলবার গভীর রাতে লালমোহন থানার এসআই (নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটি করাকালীন সময়ে পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রাম থেকে গোপনসূত্রে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ডাকাতির প্রস্তুতির সময় উক্ত তিন ডাকাত সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃত মোঃ নোমান একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে লালমোহন থানায় ইতিপূর্বে ৩টি মামলা রয়েছে। অন্যদুইজনও প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। এ ঘটনায় লালমোহন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জেলা পুলিশের মিডিয়া সেল জানায়।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3598" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০