admin
২৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগেই মানবতা বিরোধী ফ্যাসিস্টদের বিচার করতে হবে, ভোলায় অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার

 

ডেস্ক রিপোর্ট।।
বাংলাদেশ জামায়াতে ইসলামের জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার  বলেছেন, নির্বাচনে আগেই মানবতা বিরোধী ফ্যাসিস্টদের বিচার করতে হবে। তারপর সংস্কার করতে হবে। সংস্কার না করে কোন নির্বাচন হবে না। যারা দ্রুত নির্বাচন চায় তাদের কথায় ভিন্ন সুর। কারণ তারা ভোট ডাকাতি করতে চায়। শনিবার (২৫ জানুয়ারি) সকালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে জামায়াতের বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াত ইসলামী ভোলা জেলা শাখা এ কর্মী সম্মেলনের আয়োজনে করে।

তিনি আরও বলেন, সংস্কারের জন্য আমরা সময় দিতে রাজী আছি। সকল ইসলামী দল তাই চায়। কারণ জনগন একটি নিরপেক্ষ নির্বাচনেরর পক্ষে। আগামী ৬ মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ তৈরী করতে হবে।

তিনি আরও বলেন, এ সরকারের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চাই, তাহলে আগামীর নতুন বাংলাদেশ গড়তে পারবো। এ সময় তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। ইসলামি দলগুলো সেটাই চায়।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে সহকারী জেনারেল বরিশাল অঞ্চল পরিচালক এ্যাড. মুয়্যাযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সদস্য সচিব ড. আ জ ম ওবায়েদুল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শুরা বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফকরুদ্দিন খান রাজি, জামায়েতে ইসলামির গবেষণা সদস্য মাওঃ ফজলুল করিম, সাবেক ভোলা জেলা আমির, বরিশাল অঞ্চল টিম সদস্য মোস্তফা কামাল,জেলা নায়েবি আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ পারভেজ হোসেন,ঢাকা মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী মোঃ মহিবুল্লাহ, ভোলা পৌরসভা আমির মোঃ জামাল উদ্দিন, চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ শরিফ হোসাইন লালমোহন উপজেলা আমির মাওলানা আকতার উল্লাহ, বোরহানউদ্দিন উপজেলায় আমির মাওঃ মাকসুদুর রহমান।

সভাপতিত্ব করেন, জামায়েত ইসলামীর ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন জামায়েত ইসলামীর জেলা সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

সম্মেলনে লাখো মানুষের উপস্থিতে জনসমুদ্রে পরিণত হয়। ১৮ বছর পর জামায়াতের এই সম্মেলনকে কেন্দ্রে করে নেকাকর্মীদের মাঝে প্রানচাঞ্চল্য ফিরে আসে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1065" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০