admin
১৯ জুলাই ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে ‘ভুল চিকিৎসায়’ পঙ্গুত্ব বরণ কারী শিশু তানভীর, স্বজনের মামলায় জেল হাজতে অভিযুক্ত কম্পাউন্ডার

উপজেলা প্রতিনিধি বোরহানউদ্দিন(ভোলা):
ভোলার বোরহানউদ্দিন হাসপাতালের চিকিৎসক পরিচয়দানকারী স্যাকমো (কম্পাউন্ডার) এর ভুল চিকিৎসায় তানভীর নামে আট বছর বয়সী শিশু পঙ্গত্ব বরণ করার অভিযোগ এর মামলায় স্থানীয় থানা পুলিশ অভিযুক্ত শফিকুল ইসলাম কে গ্রেফতার আদালতে প্রেরন করেছে।
মামলার বিবরণ ও ভিকটিম এর বাবা থেকে জানা যায়- উপজেলার ফুলকাচিয়া গ্রামের কৃষক মোসলেমের পুত্র তানভীর (৮)। বরিশালের চরমোনাই মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশুনা করে। চলতি বছরের ১৯ এপ্রিল সে মাদ্রাসা বন্ধে ছুটিতে আসে। ২২ এপ্রিল তার গায়ে জ্বর উঠে। পরের দিন তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে নিয়ে আসলে হাসপাতাল গেইটের সামনে আকিব মেডিকেলের মালিকের সাথে দেখা হয়। সে আমাকে একজন ভালো ডাক্তার দেখিয়ে দিবে বলে। তার দোকানের চেম্বারে নিয়ে যায় এবং অভিযুক্ত স্যাকমো (কম্পাউন্ডার) শফিকুল ইসলাম কে ডেকে আনার পর আমার ছেলে কে কিছু টেষ্ট করাতে বলেন। আহছানিয়া মেডিকেল সার্ভিসেস নামে একটি ডায়গনষ্টিকে টেস্ট করানো হয়। টেস্ট শেষে রিপোর্ট দেখে শফিকুল ইসলাম জানায় আমার ছেলের ডেঙ্গু হয়েছে। তিনি এন্টিবায়টিক চারটি ইনজেকশন প্রয়োগ করেন। ইনজেকশন প্রয়োগের কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আমার ছেলের গায়ে ছোট ছোট কালো বিচির মত উঠতে থাকে এবং অবস্থার অবনতি দেখে ভোলা সদর হাসপাতলে নিয়ে যাই। সেখান থেকে জরুরী ভিত্তিতে বরিশাল নিয়ে যেতে বলেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নেয়ার পর সেখানকার ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে অক্সিজেনের সাহায্যে তানভীরকে জরুরি ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বলেন। ঢাকায় নিয়ে প্রথমে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গিয়ে ডাক্তার দেখাই। তানভীরের শারীরিক অবস্থার আরো অবনতি হয়ে পড়ায় কিওর স্পেশিয়ালাইজড হাসপাতালের আইসিউতে (ICU) আট দিন রাখে। শিশু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করলে বার্ন ইউনিটে আরো এক মাস দশ দিন চিকিৎসা শেষে অস্ত্রোপচার এর মাধ্যমে তানভীরের দুটি হাঁত এর কবজি ও একটি পা কেটে ফেলে। ঢাকা মেডিকেল এর ডাক্তার গণ তানভীর এর বোরহানউদ্দিনের স্যাকমো( কম্পাউন্ডার) কর্তৃক চিকিৎসা এর রিপোর্ট পর্যালোচনা করে তাকে যে চিকিৎসা দেয়া হয়েছে। তা ভুল ছিল বলে তাদের রির্পোটে উল্লেখ করে।
এ ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী শিশুর মা মোসা: মিতু ওই স্যাকমো(কম্পাউডার) ও দোকানীর বিরুদ্ধে ভোলার জেলা ও দায়রা জজ আদালতে মামলা করে। আদালত মামলাটি আমলে নিয়ে স্থানীয় থানা পুলিশকে মামলা নিতে নির্দেশ প্রদান করে। আজ ১৯ এপ্রিল বেলা ১২টার দিকে স্থানীয় থানা পুলিশ অভিযুক্ত স্যাকমো(কমপাউন্ডার) শফিকুল ইসলাম কে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান  বলেন আমরা আদালতের নির্দেশনা পেয়ে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করি। যার নং: ১১/২৫, মামলায় গ্রেফতার করে অভিযুক্ত স্যাকমো(কমপাউন্ডার) শফিকুল ইসলাম কে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আরেকজন আসামী দোকানী আকিব কে গ্রেফতারের অভিযান চলছে। যে কোন সময়ে তাকে গ্রেফতার করা হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2500" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০