admin
১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে ভোলায় জামাতে ইসলামীর বিক্ষোভ

টিপু সুলতান।। বাংলাদেশ জামায়াতে ইসলামী  কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ৩টার দিকে ভোলা শহরের হাটখোলা মসজিদ চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ভোলা শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এর আগে জেলা জামায়াতের আমির মাষ্টার জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাবেশ।

বক্তব্য দেন, ভোলা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, সেক্রেটারি হারুন অর রশীদ, সদর উপজেলা আমির কামাল হোসেন প্রমুখ।

এ ছাড়া জামায়াতে ইসলামীর নেতা মাষ্টার নুরুল ইসলাম, মাওলানা আবদুল গাফফার, মাওলানা আবদুল বারি, আবু জাহান কবির, মাষ্টার বেলায়েত হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াত নেতারা বলেন, ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি লুৎফুর রহমান বাবর মুক্তি পেয়েছেন। তারেক রহমানও মুক্তি পেয়েছেন। এতে সবাই খুশি ও আনন্দিত। তবে এখনও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি না পাওয়া দুঃখজনক। বর্তমান সরকারের ৬ মাস অতিবাহিত হলেও মজলুম এ জননেতার মুক্তি মেলেনি।

জামায়াত নেতারা বলেন, ’আগামী ২০ ফেব্রুয়ারি মামলার শুনানীর দিনে আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। তাছাড়া দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আর যারা এই মিথ্যা মামলায় স্বাক্ষী দিয়েছে, যে বিচারকরা রায় দিয়েছিলেন তাদেরও বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে স্বৈরাচারী সরকারের বাতিল করা জামায়াত-শিবিরের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান নেতৃবৃন্দ।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1328" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০