admin
২৪ এপ্রিল ২০২৫, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরীক্ষা ভালো না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

টিপু সুলতান।। ভোলায় মালিহা আফরিন সিমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মৃতের পরিবারের দাবি, পরীক্ষা ভালো না হওয়ায় পরিবার ও সমাজকে মুখ দেখাতে পারবেনা এমন চিরকুট লিখে আত্মহত্যা করেছে এ শিক্ষার্থী। বুধবার রাতে ভোলা সদর উপজেলার বাপ্তা গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। সিমি বাপ্তা মুছাকান্দি গ্রামের সাইফুল ইসলাম ফরাজির মেয়ে। সে এ বছর মাছুমা খামন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সিমি এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গনিত ও আইসিটি পরীক্ষা খারাপ হয়। বৃহস্পতিবার গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো। তবে আগের পরীক্ষা ভালো হয়নি তার। এ জন্য সিমির মন খারাপ ছিল। তাই বুধবার রাতে রেজাল্ট ভালো হবেনা ভেবে চিরকুট লিখে নিজ রুমে সিলিং ফ্যানের সাথে লজ্জায় আত্মহত্যা করেন। দীর্ঘ সময় ধরে সিমির সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকতে যান মা আকলিমা বেগম। মেয়ে রুমের দরজা না খোলায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন মা। পরে তিনি মেয়ের নিথর দেহ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখতে পান। মায়ের চিৎকারে আত্মীয়-স্বজনরা ছুটে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের একটি টিম গিয়ে ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পরীক্ষা খারাপ হওয়ায় আত্মহত্যা করেছেন তিনি। এ ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া শিক্ষার্থীর লাশ স্বজনকে বুঝিয়ে দেয়া হয়।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1908" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০