admin
২১ জানুয়ারী ২০২৬, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে সংসদ নির্বাচন ঘিরে যৌথবাহিনির বিশেষ টহল

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যৌথবাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে উপজেলার বোরহানগঞ্জ বাজার, উদয়পুর রাস্তার মাথা, মানিরাম বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, বাসস্ট্যান্ড, নির্বাচনী স্পর্শকাতর স্থানসহ বিভিন্ন পয়েন্টে নৌবাহিনী, পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।
এ সময় যৌথবাহিনীর সদস্যরা যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং জনগণকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান জানান। কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তারা।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সাধারণ জনগণ যৌথবাহিনীর টহলকে স্বাগত জানিয়ে বলেন, এতে তাদের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগে সহায়ক হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলায় এই যৌথবাহিনীর টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে এমনটাই জানা গেছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3492" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০