admin
২৬ মার্চ ২০২৫, ৫:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় পরিবারের অমতে প্রেম করে বিবাহ করায় শিকলবন্দী নারী

ফয়সাল আহমেদ / টিপু সুলতান

বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে প্রেম করে বিবাহ করার অপরাধে অসহায় নারীকে শিকলবন্দী করে বেঁধে রেখেছে তার পরিবার।
গতকাল মঙ্গলবার ও-ই উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাতাব্বর বাড়িতে এঘটনা ঘটে। এতে ও-ই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, প্রেম করে বিবাহ করেন ওই শিকলবন্দী নারী। গত কয়েক দিন যাবত পায়ে শিকলবন্দী করে বসতঘরে আটকিয়ে রেখে অসহায় নারীকে অমানবিক নির্যাতন চালায় তাঁর পরিবার। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হলে গণমাধ্যম কর্মীদের খবর দেয় স্থানীয়রা। মঙ্গলবার বিকালে ঘটনাস্থলে গণমাধ্যম কর্মীদের একটি টিম সংবাদ সংগ্রহ করার সময় শিক্ষক পরিচয়ে সংবাদ সংগ্রহে বাধা প্রদান করেন ওহিজউদ্দিন আফিফ নামক যুবক।গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহে বাধা প্রদানকারী ও-ই যুবক মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিচয় দেয়। এছাড়াও সংবাদ সংগ্রহে বাধা প্রদানকারী শিক্ষকের বিরুদ্ধে শিকলবন্দী নারীকে নির্যাতনের অভিযোগ স্থানীয়দের।
শিকলবন্দী নারীর কাছে জানতে চাইলে সংবাদ সংগ্রহে বাধা প্রদানকারী ওই শিক্ষক কতৃক শিকল বন্দি নারীকে হত্যার হুমকি দেওয়ায় কোন কথা বলতে রাজি হয়নি ও-ই অসহায় নারী। অন্যদিকে সংবাদ সংগ্রহে বাধা প্রদানকারী স্কুল শিক্ষকের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। স্কুলে সঠিক সময়ে উপস্থিতি না হওয়াসহ বিভিন্ন অনিয়মের তথ্য দিয়েছেন স্থানীয়রা।
সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা প্রদান করাসহ হেনস্থা ও হত্যার হুমকি প্রদান করায় সাংবাদিক আলহাজ্ব ইউসুফ হোসেন (অনিক) বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বোরহানউদ্দিন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন অভিযোগকারী ইউসুফ হোসেন অনিক।
সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা ও হুমকি প্রদান করায় বোরহানউদ্দিন প্রেসক্লাব সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদেরকে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।
এছাড়াও বোরহানউদ্দিন আঞ্চলিক প্রেসক্লাব সাংবাদিক সংগঠন থেকে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। অপরাধীকে আইনের আওতায় আনার দাবী জানান ওই সংগঠনের নেতৃবৃন্দ।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1700" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০