admin
৯ জুলাই ২০২৫, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার দৌলতখানে উদাসীন স্বাস্থ্য বিভাগ, দিনের পর দিন ক্লিনিক বন্ধ থাকার অভিযোগ

নিউজ ডেস্ক।। ভোলার দৌলতখান উপজেলায় স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে নেই তেমন কোন মনিটরিং। বেশ কয়েকদিন যাবত স্যোসাল মিডিয়ায় অভিযোগ উত্থাপিত হয়, দৌলতখানে মাঠ পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিয়োজিত কমিউনিটি ক্লিনিকগুলো প্রায় কর্মদিবসে বন্ধ থাকে। এমন অভিযোগে অনুসন্ধানে মাঠে নামে ভোলা নিউজ টিম। অনুসন্ধানে দেখা যায়, গত ৫ জুলাই ২০২৫ শনিবার সকাল ১১টায় দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা কমিউনিটি ক্লিনিকটি বন্ধ ছিলো। স্থানীয়দের দাবী ক্লিনিকটি প্রায় সময়ই বন্ধ থাকে। সেবাদানকারী CHCP মোঃ হেলাল অত্র এলাকায় থাকেন না , CHCP হেলাল স্ব পরিবারে ভোলা সদর উপজেলায় বসবাস করেন। এছাড়া ক্লিনিকটিতে একজন পরিবার পরিকল্পনা কর্মী বসার কথা রয়েছে, ওই পরিবার পরিকল্পনা কর্মীকেও দেখা যায়নি ক্লিনিকটিতে। স্থানীয় সূত্রে জানা যায় CHCP হেলাল নিজে ব্যাক্তিগতভাবে পরিছন্নতা কর্মী নিয়োগ দেন এবং ওই পরিচ্ছন্নতা কর্মী দিয়ে ঔষধ বিতরণ করান এবং মাঝে মাঝে এসে ক্লিনিকের রেজিষ্টার মেইনটেইন করেন CHCP হেলাল।

অভিযোগ রয়েছে CHCP হেলাল স্বাস্থ্য কর্মকর্তাদের ম্যানেজ করে গত ১৭ বছর আওয়ামী সরকারের আমল থেকে অধ্য পর্যন্ত এধরনে অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

বিষয়টি নিয়ে দৌলতখান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এ বিষয়ে আমি ব্যবস্থা গ্রহণ করবো। আমি নিয়মিত মাঠ মনিটরিং করি।

বিষয়টি নিয়ে সিভিল সার্জন ভোলা জানান, সু-নির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। দৌলতখান THO কে আমি নির্দেশনা দিবো।

বিষয়টি নিয়ে অভিযুক্ত CHCP হেলালকে বারবার মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।

উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মাঠ মনিটরিং এর জন্য রয়েছে সরকারি গাড়ির সুবিধা। শুধুমাত্র যথাযথ মাঠ মনিটরিং না থাকার কারনে দুপুর ১২টার পর খোলা পাওয়া যায়না বেশিরভাগ ক্লিনিকগুলো।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2398" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০