admin
৯ জানুয়ারী ২০২৬, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ॥ অনুপস্থিত-৩২২৫, বহিষ্কার-৩৬

নিউজ ডেস্ক।।

ভোলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) জেলার ৭টি উপজেলার ২৮টি কেন্দ্র। একযোগে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৩৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ২২৫ জন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরীক্ষায় জালিয়াতি ও নকলের অভিযোগে মাস্টার কার্ড ও ভিআইপি ডিভাইসসহ ৬ জন এবং মোবাইল ফোন ও নকলসহ আরও ১৩ জনকে আটক করা হয়। এ নিয়ে মোট ১৯ জনকে আটক করা হলেও তাদের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করেন। পাশাপাশি ১৪টি ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এবার জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট আবেদনকারী ছিলেন ১৫ হাজার ৬৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১১ হাজার ৮৩৬ জন। ভোলা জেলার ৭টি উপজেলায় প্রাথমিক সহকারী শিক্ষক পদে মোট শূন্যপদের সংখ্যা ২৫৩টি।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3439" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০