admin
৭ নভেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

অনলাইন ডেস্ক।। আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি। ১৯৭৫ সালের এই দিনে সশস্ত্র বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের যৌথ উদ্যোগে সংঘটিত হয় জাতীয় বিপ্লব, যা অরাজকতা ও অনিশ্চয়তার সময় অতিক্রম করে দেশে নতুন যাত্রার সূচনা করে।

সেদিন রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। উদযাপিত হয় সেই ঐতিহাসিক মুহূর্ত, যার পরপরই রাষ্ট্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওইদিন জাতি আবারও শুনেছিল তার কণ্ঠ-‘আমি জিয়া বলছি।’ মুক্তিযুদ্ধের সূচনালগ্নে স্বাধীনতার আহ্বান শোনানো সেই কণ্ঠে আবারও ভেসে আসে আশ্বাস ও আশা। মুহূর্তেই জেগে ওঠে ১৯৭১-এর মুক্তির প্রেরণা; স্বস্তির নিঃশ্বাসে মুখরিত হয় দেশ।
রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের রাস্তায় স্বতঃস্ফূর্ত বিপ্লব ও বিজয়ের মিছিল ছড়িয়ে পড়ে। সৈনিক ও সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে উচ্চারণ করেছিল-‘সিপাহী-জনতা ভাই ভাই’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’, ‘মেজর জেনারেল জিয়াউর রহমান জিন্দাবাদ’, ‘সিপাহী-জনতা এক হও।’ ইতিহাসের এই দিনটি বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত হয় এবং পরবর্তীতে “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” নামে পরিচিতি পায়।
১৯৭৫ সালের ৭ নভেম্বর তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান দেশকে ভূরাজনৈতিক, সম্প্রসারণবাদী ও নব্য-ঔপনিবেশিক ষড়যন্ত্রের জাল থেকে মুক্ত করেন বলে বিবেচিত হয়। জাতীয় সংকটের সেই ভয়াল মুহূর্তে দেশপ্রেমিক সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের পরাস্ত করে জিয়াকে নেতৃত্বে আনেন। এই দিনটির পর থেকেই আত্মমর্যাদাবোধ ও স্বাতন্ত্রচেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশি জাতীয় পরিচয় ও সংস্কৃতির বিকাশ শুরু হয়। নতুন ভোরের সেই ইতিহাসে নায়ক হয়ে ওঠেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3231" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০