admin
২২ জানুয়ারী ২০২৫, ২:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

ইব্রাহিম আকতার আকাশ: ভোলার মেঘনা নদীতে বালুভর্তি নৌযান (বাল্কহেড) এর ধাক্কায় মাছ ধরার একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় মো. দুলাল মাঝি নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল নামক মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ দুলাল মাঝি শিবপুর ইউনিয়নের বাসিন্দা মো. নুরুল ইসলাম মাঝির ছেলে।

পুলিশ এবং নিখোঁজ জেলের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় মেঘনা নদী থেকে মাছ শিকার করে দুলাল মাঝি ঘাটে ফিরছিলেন। এসময় বালুভর্তি একটি বাল্কহেড তার নৌকাটিকে ধাক্কা দেয়। মুহুর্তে মধ্যে নৌকাটি ডুবে গেলে অন্য জেলেরা তা টেনে তীরে নিয়ে আসেন। কিন্তু, ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে দুলাল মাঝি নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ।

খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন, ইলিশা নৌ-পুলিশ এবং ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। তবে নদীতে তীব্র স্রোত এবং রাত হওয়ার কারনে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি।

ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর মো. শাহিন উদ্দিন জানান, বুধবার সকালে বরিশাল থেকে একটি ডুবুরি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করবে।

এদিকে, দুলাল মাঝি নিখোঁজ হওয়ার খবরে তার পরিবারে চলছে শোকের মাতব। স্বজনরা মেঘনার তীরে ছুটে গিয়ে আহাজারি করছেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1007" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০