admin
১৬ অক্টোবর ২০২৫, ৪:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ন্যায়বিচার ইসলামী শাসনব্যবস্থার মাধ্যমেই সম্ভব

নিউজ ডেস্ক।।

ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় নোয়াব আলী সিকদার বাড়ি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি দেখা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাস্টার মোঃ মনিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিম নাজিম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, উপজেলা কর্মসূচি সদস্য ও ভোলা-১ আসনের নির্বাচন পরিচালক মাস্টার মোঃ নুরুল ইসলাম, জেলা বায়তুল মাল সম্পাদক মাস্টার মোঃ বেলায়েত হোসাইন, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার এবং উপজেলা কর্মপরিষদ সদস্য আবু জাহান কবির।
অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি দল, যা জনগণের কল্যাণ ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে কাজ করছে। এই আন্দোলন কোনো ব্যক্তির জন্য নয়, বরং আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য। সমাজে প্রকৃত শান্তি ও ন্যায়বিচার কেবল ইসলামী শাসনব্যবস্থার মাধ্যমেই সম্ভব।

তিনি আরও বলেন, যদি জামায়াত সরকার পরিচালনার সুযোগ পায়, তবে জনগণের জীবনমান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে। প্রবীণ নাগরিকদের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে, আহত শ্রমিকদের সুরক্ষা দেওয়া হবে, এবং ভোলার প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে। এছাড়া ভোলাকে স্থায়ীভাবে নদীভাঙন থেকে রক্ষা করতে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মেলনে বক্তারা দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, আদর্শ ও সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত কর্মীরা ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা ও আসন্ন জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার শপথ গ্রহণ করেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3116" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০