admin
১৪ জুলাই ২০২৫, ৫:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানি অভিনেত্রীর ময়নাতদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রতিরক্ষা আবাসনের একটি বন্ধ ঘর থেকে পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের পচা-গলা মরদেহ উদ্ধার হয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি ছিল, সপ্তাহ খানেক আগে মৃত্যু হয়েছিল তার। তবে অবশেষে প্রকাশ হলো অভিনেত্রীর ময়নাতদন্ত রিপোর্ট। বিস্তারিত রিপোর্টে মিললো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য!

 

৯ সপ্তাহ আগে নয়, কমপক্ষে ৮-১০ মাস আগে মারা গিয়েছিলেন হুমাইরা। মৃতদেহে পচন ধরেছিল।

জিও নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, করাচির ওই আবাসনে দীর্ঘ দিন ভাড়া না মেটানোয় অভিনেত্রীর নামে আদালতে মামলা করেছিলেন ফ্ল্যাট মালিক। সমনের উত্তর না মেলায় ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। মূল দরজা ভেঙে ভেতরে ঢুকেই দেখা যায়, মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে হুমাইরার দেহ। চারপাশে পোকায় ভর্তি মৃতদেহ একেবারে পচে গলে গিয়েছিল।

পুলিশ জানায়, শুধু মূল দরজা নয়, ফ্ল্যাটের বারান্দার দরজাও ভেতর থেকে বন্ধ ছিল। ফলে বাইরে থেকে কেউ ঢুকে খুন করেছেন, এমন সন্দেহ প্রথমেই উড়িয়ে দেওয়া হয়।

তবে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। রিপোর্টে বলা হয়েছে, হুমাইরার অস্থিমজ্জা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। মস্তিষ্ক পচে গেছে, দেহের অঙ্গ-প্রত্যঙ্গ কালো হয়ে গেছে। আঙুল ও নখের কোনও চিহ্ন নেই, মাংস গলে বেরিয়ে এসেছে হাড়। মেরুদণ্ডের হাড় থাকলেও সুষুম্না নাড়ির অস্তিত্ব নেই। হাড়ের ওপর কালো চামড়ার স্তর ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। চুলে বাদামি রঙের পোকা পাওয়া গেলেও কোনো কীটপতঙ্গের লার্ভা (ম্যাগট) পাওয়া যায়নি বলেও উল্লেখ রয়েছে রিপোর্টে।

প্রতিবেদন অনুযায়ী, পচনের স্তর এতটাই চরম পর্যায়ে ছিল যে মৃত্যুর নির্দিষ্ট কারণ নির্ধারণ বর্তমানে অসম্ভব। তবে ডিএনএ পরীক্ষা ও টক্সিকোলজিক্যাল বিশ্লেষণ চলছে। যেগুলো থেকে পরবর্তীতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এছাড়া, চুল, কাপড় ও রক্তের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এ বিষয়ে তদন্তকারী পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মৃতদেহে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। কোনও হাড়ও ভাঙা নেই। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ডিএনএ পরীক্ষার রিপোর্ট আসার পরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।

প্রসঙ্গত, পাকিস্তানের নামকরা বয়োজ্যেষ্ঠ অভিনেত্রী আয়েশা খানের মৃত্যুর এক মাসের মধ্যেই মডেল-অভিনেত্রী হুমাইরার মৃত্যু ঘটে। ৭৭ বছর বয়সি এ টেলিভিশন অভিনেত্রীর মরদেহও করাচির ফ্ল্যাটে একইভাবে নিঃসঙ্গ অবস্থায় পাওয়া গেছিলো।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2461" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০