admin
২৭ জানুয়ারী ২০২৫, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৭ জানুয়ারি) বিদ্যালয়ের মাঠে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজাদ জাহান । উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ, কে, এম ছালেহ্ উদ্দিন’র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. আবদুর রহিম’র সঞ্চালনায় গেস্ট অব অনার ছিলেন, পুলিশ সুপার মো. শরীফুল হক। বিশেষ অতিথি ছিলেন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল হক । বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতা পর্বে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিরা অংশ নেয় । প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেন । এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. খায়রুল ইসলাম, বালক উচ্চ বিদ্যালয়ের প্রক্তন প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আফরোজা আক্তার, সিনিয়র শিক্ষক মো. ইসমাইল হোসেন, সিনিয়র শিক্ষক সাইয়েদুন নেছা, সিনিয়র শিক্ষক শারমিন জাহান শ্যামলী, সিনিয়র শিক্ষক মো.শাহজামাল, সিনিয়র শিক্ষক হামিদা বেগম, সিনিয়র শিক্ষক মো. ছানী, সহকারী শিক্ষক মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক জান্নাতুল ফেরদৌস, সহকারী শিক্ষক মো. আকতার হোসেন, সহকারী শিক্ষক মো. আবু জাফর, সহকারী শিক্ষক মো. মামুনুর রশীদ লিসনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক’সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1124" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০