admin
২০ ডিসেম্বর ২০২৫, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় ভোলায় জামায়াতের দোয়া অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট।। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা পৌরসভার উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় ভোলা শহরের জামায়াতে ইসলামীর ট্রাস্ট ভবনে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ জামাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাস্টার মোহাম্মদ জাকির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ এবং ভোলা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ কামাল হোসেন।
বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ, ত্যাগ ও সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তাঁর আত্মত্যাগ ইসলামী আন্দোলনের জন্য এক অনন্য অনুপ্রেরণা, যা কখনো বৃথা যেতে দেওয়া হবে না। বক্তারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের অগ্রগতির জন্য দোয়া করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অনুষ্ঠানটি পৌর সেক্রেটারী মাওলানা মোঃ আতাউর রহমান কামাল

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3328" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০