admin
১৫ জুন ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় দুই পক্ষের সংঘর্ষ, ওয়ার্ড সভাপতির কবজি কর্তন

নিউজ ডেস্ক।। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান মাস্টারের বাম হাতের কবজি কেটে ফেলেছে প্রতিপক্ষ। এ সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

রবিবার (১৫ জুন) দুপুরে দেউলা ইউনিয়নের মজম বাজারে এ ঘটনা ঘটে।

এদিকে গুরুতর আহত আনিসুর রহমানকে তাৎক্ষণিক বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি বোরহানউদ্দিনের দেউলা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এতে আমির হোসেন বেপারিকে সভাপতি এবং জাবেদ ইকবাল সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু কমিটি গঠনের পূর্ব থেকেই সভাপতি-সম্পাদক দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। কমিটি গঠনের পর থেকে দুই পক্ষের দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নিয়েছে।

দেউলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল সোহেল অভিযোগ করে বলেন, দলের দায়িত্ব পাওয়ার পর থেকে অন্যায়-অনিয়মের ব্যাপারে কঠোর হওয়ায় সভাপতিসহ তার লোকজন আমার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে বের হওয়ার পর সভাপতি আমির বেপারি, বেপারির ছেলেরাসহ একটি সন্ত্রাসী গ্রুপ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। আমাকে বাঁচাতে এগিয়ে এলে আমির বেপারির ছেলে কুপিয়ে ৪ নম্বর ওয়াড বিএনপির সভাপতি আনিসুর রহমানের বাম হাতের কবজি কেটে ফেলে। এছাড়া হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান জানান, মারামারির ঘটনায় একজনের হাতে কোপ দিয়েছে শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ বা জিডি করেনি।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2262" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০