admin
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাহিদা আক্তার সুমনা ভোলার গুণী প্রধান শিক্ষক নির্বাচিত

বিশেষ প্রতিনিধি ঃ বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচন করা হয়েছে। রোববার ভোলার জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় গুণী শিক্ষক নির্বাচন করা হয়। এতে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ সাহিদা আক্তার সুমনা ভোলা জেলার গুণী প্রধান শিক্ষক হিসাবে মনোনিত হয়েছেন। প্রতিযোগিতায় জেলার ৬ টি উপজেলার প্রধান শিক্ষকরা অংশ গ্রহণ করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল হক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়। আগামীকাল ১৭ সেপ্টেম্বর বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন এই গুণী শিক্ষক।
জেলা পর্যায়ের গুণী প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা বরিশাল ব্রজমোহন কলেজ থেকে সমাজ বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি ও বরিশাল বিএড কলেজ থেকে বিএড এবং ভোলা পিটি আই থেকে সি ইন এড ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ২০১৭ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে গণ চীনে শিক্ষা সফর করেন। এছাড়া তাঁর যোগ্য নেতৃত্বে নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৮ ও ২০২২ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়।
গুণী এই প্রধান শিক্ষক সদর উপজেলা প্রধান শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি এবং উপজেলা শিক্ষা কমিটির সদস্য। সাহিদা আক্তার সুমনা ভোলার সিনিয়র সাংবাদিক ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনুর সহধর্মিণী। এর আগে তিনি গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার এবং ম্যাস লাইন মিডিয়া সেন্টার এম এম সির প্রশিক্ষণ কর্মকর্তা ছিলেন।

এছাড়া সহকারী শিক্ষক পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন চর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফারহানা পারভীন জুঁই।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2825" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০