admin
১৯ মে ২০২৫, ৯:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভেউরকায় চরে ক্ষতির মা’র ভোলায় যাত্রা” ভোলা নিউজ পাঠকদের অনুরোধে চার বছর আগের রম্যরচনাটি ফের আপলোড দেয়া হলো….

“ভেউরকায় চরে ক্ষতির মা’র ভোলায় যাত্রা”

ভোলা নিউজ পাঠকদের অনুরোধে চার বছর আগের রম্যরচনাটি ফের আপলোড দেয়া হলো….

মোঃ মনিরুল ইসলাম ঃছোট বেলা থেকেই ক্ষতির মা’র সিঙ্গাপুর দেখার আউস। সখ থাকলেও তন্ডুলের অভাবে সেই আউস পূরণ সম্ভব হয়ে উঠেনি। ফেইজবুকের কল্যানে ক্ষতির মা জানতে পরে নিজের দেশেও উন্নয়নের জোয়ার উঠে দ্বীপের৭ জেলা ভোলা সিঙ্গাপুরে রুপান্তর হয়েছে। তাই ছোট বেলার সখ পুরনে একটা “ভেউরকা” নিয়ে মঙ্গার বঙ্গ থেকে ঢাকার সদরঘাট আসলো ক্ষতির মা। উদ্দেশ্য সিঙ্গাপুর তথা ভোলায় যাওয়া। সদরঘাটের লঞ্চ স্টাফরাতো ক্ষতির মা’রে ভেউরকাসহ লঞ্চেই উঠতে দিলোনা। কি আর করা শেষমেশ ভেউরকাতে করেই ভোলার উদ্দেশ্যে রওয়ানা দিলেন ক্ষতির মা। ফারাক্কার মঙ্গার পানি ক্ষতির মা’র ভেউরকা ভোলা দ্বীপের কাছে নিয়ে আসে। ক্ষতির মা ভোলা বরিশালের ১০ কিলোমিটারের লম্বা ব্রিজের খুডি দেখেই চিননা ফালাইছে এইডাই সিঙ্গাপুরের নয়া বরিশাল-ভোলা ব্রিজ। যাহা দিয়া সিঙ্গাপুরের গ্যাস পাইপ লাইন বরিশালে গেছে। বলতে বলতে ক্ষতির মা’র ভেউরকা সিঙ্গাপুরের ভোলা-বরিশাল ব্রিজের নিচে এসে পৌঁছালো। শ্রোতের তোড়ে ব্রিজের খুটির সাথে ভেউরকার সংঘর্ষ হয়। ভেউরকার ধাক্কায় ব্রিজের কিছুটা ক্ষতি সাধিত হওয়ায় ব্রিজ কতৃপক্ষ তথা সিঙ্গাপুর সিকিউরিটি ফোর্স ক্ষতির মা’র ভেউরকাটি আটকিয়ে দেয়। মঙ্গার বঙ্গের ক্ষতির মা হঠাৎ ভেউরকা জার্নি করে সিঙ্গাপুর তথা ভোলায় আসতে কিছুটা ক্লান্তি ও মেঘনার আউনকা বাতাশে ঠান্ডা লেগে যায়। সিঙ্গাপুর সিকিউরিটি ফোর্স ক্ষতির মা’র ঠান্ডা সমস্যার জন্য তাকে ডাক্তার দেখাতে ভোলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।খতির মাতো ১০০০ সজ্জার সিঙ্গাপুরের ঝকঝকে ভোলা মেডিকেল কলেজ হাপাতাল দেখে মহা খুশি। এতেই মনের আনন্দে তার ঠান্ডা সমস্যা অর্ধেক ভালো হয়ে যায়। ক্ষতির মা আর ডাক্তার না দেখাতে চাইলেও সিঙ্গাপুরের সিকিউরিটি ফোর্স তাকেতো ডাক্তার না দেখিয়ে ছাড়বেনইনা। যথা রীতি মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে হাজির করলো তাকে। সবদেশের হাসপাতালের ইমার্জেন্সিতে অভিজ্ঞ সিনিয়র ডাক্তাররা থাকলেও ভোলা মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে দেখা মিললো পাতলি কোমরের নিউ কামার আনকোড়া সুন্দরি ইন্টার্ন ডাক্তারদের। ডাক্তার ক্ষতির মা’রে দেখেই বুঝে ফেললো ক্ষতির মা’র অনেক বড় অসুখ হয়েছে। অনেক গুলো টেষ্ট করাতে হবে সেই অসুখ ধরতে হলে। ভোলা মেডিক্যাল কলেজের মেডিকেল মন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় এখনো চলু হয়নি টেস্ট করার মেশিনপত্র। তাই বাহিরের বেসরকারি ক্লিনিকের ল্যাবেই পাঠানো হলো ক্ষতির মা রে।….. চলবে…..

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2091" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০