admin
১৯ জুন ২০২৫, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার চরফ্যাশনে পানিবন্দী ৪০ পরিবার

চরফ্যাশন প্রতিনিধি।।

ভোলার চরফ্যাশনের জাহানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সূর্য খালি এলাকায় পানিবন্দী রয়েছে ৪০ পরিবার। ঘর-বাড়িতে অসহায় হয়ে পড়েছে শিশু ও নারীরা। বৃহস্পতিবার সরেজমিনে দেখে যায়, ঘর থেকে সড়কে আসার পথ, বাড়ির উঠান, রান্না ঘর পানিতে ডুবে রয়েছে। কোথাও হাঁটুপানি কোথাও কোমড় পানি জমে রয়েছে। দীর্ঘ সময় ঘরের চারপাশে জলাবদ্ধতা থাকায় ঘরগুলোর কাঁচা ভিটা থেকে মাটি সরে যাচ্ছে, ফলে যে কোন সময় বসত ঘর ধ্বসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় সবচেয়ে ঝুঁকিতে রয়েছে নারী শিশুরা। এতে দুই শতাধিক মানুষের মধ্যে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে।
পানিবন্দি বাসিন্দাদের অভিযোগ, তাদের পার্শ্ববর্তী কামাল মাঝি বর্ষায় সৃষ্ট পানি প্রবাহের পথ বন্ধ রাখায় এ বছর তারা এমন সংকটে পড়েছেন। স্থানীয় কেউ কেউ বিষয়টি নিয়ে কামাল মাঝির সাথে সমাধানের চেষ্টা করলেও কারো কথায় সে পানি প্রবাহের পথে প্রতিবন্ধকতা সরাচ্ছে না।
পানিবন্দী এক পরিবারের সদস্য শাহনাজ আক্তার বলেন, দীর্ঘসময় ঘরের চারপাশে জলাবদ্ধতা থাকায় ছোট ছোট সন্তানদের নিয়ে ঝুঁকিতে রয়েছি। অনেকদিন হলো চুলায় রান্না করতে পারছি না। ছেলে-মেয়েরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। আমাদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতার এই সংকট স্থায়ীভাবে নিরসনে আমরা প্রশাসনের সহায়তা চাই।
ষাটোর্ধ বয়সের নুরুল ইসলাম মাঝি জানান, কয়েকদিন অসুস্থায় ভুগছেন তিনি, কিন্তু বাড়িতে আসা যাওয়ার রাস্তায় কোমড় পরিমাণ পানি থাকায় ডাক্তার দেখাতে যেতে পারছেন না।
বিষয়টি নিয়ে কামাল মাঝির কাছে গেলে তিনি কথা বলতে রাজি হননি। এ সময় তার ভাই পরিচয়ে ফিরোজ নামের এক ব্যক্তিকে বলতে শোনা যায়, সাংবাদিকরা দেখতে আসছে, দেখবো সাংবাদিকরা কিভাবে পানি সরানোর ব্যবস্থা করে। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, বিষয়টি শুনেছি, অত্যন্ত অমানবিক। পানি সরানোর ব্যবস্থা নেওয়া হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2279" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০