admin
৮ জানুয়ারী ২০২৫, ৩:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যাক্ট-চেকিং বন্ধ করতে যাচ্ছে মেটা, চালু হচ্ছে ‘কমিউনিটি নোটস’

টেক ওয়ার্ল্ড |

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে মেটা। ফেসবুকের মূল প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই প্রোগ্রামের পরিবর্তে তারা চালু করছে ‘কমিউনিটি নোটস’ নামে একটি নতুন ব্যবস্থা, যা ইলন মাস্কের মালিকানাধীন এক্স-এর মডেলের অনুরূপ।

মেটার নতুন এই কমিউনিটি নোটস মডেলে ব্যবহারকারীরা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেডসের পোস্টে ভুল তথ্য বা ভুল বোঝার সম্ভাবনা থাকলে তা চিহ্নিত করতে পারবেন এবং প্রাসঙ্গিক ব্যাখ্যা সংযুক্ত করার সুযোগ পাবেন। ফলে স্বাধীন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞদের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজনীয়তা আর থাকবে না।

মঙ্গলবার (৭ জানুয়ারি) এক বিবৃতিতে মেটা বলেছে, বিশেষজ্ঞদেরও নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং পক্ষপাত থাকে। এটি প্রমাণিত হয়েছে যে, কোন বিষয়টি ফ্যাক্ট-চেক করা হবে এবং কীভাবে তা নির্ধারণে তাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি প্রভাব ফেলে। এমন একটি প্রোগ্রাম, যা তথ্য প্রদানে সহায়ক হওয়ার কথা, তা প্রায়ই সেন্সরের হাতিয়ারে পরিণত হয়েছে।

মেটা আরও উল্লেখ করেছে, তাদের কনটেন্ট ব্যবস্থাপনার প্রচেষ্টা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, এতে ব্যবহারকারীরা হতাশ হচ্ছেন এবং এটি প্রায়ই মতপ্রকাশের স্বাধীনতায় বাধা সৃষ্টি করছে।

যুক্তরাষ্ট্রে আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে ‘কমিউনিটি নোটস’ চালু করা হবে এবং বছরব্যাপী এর উন্নয়ন অব্যাহত থাকবে বলে জানিয়েছে মার্ক জাকারবার্গের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

ফ্যাক্ট-চেক করা কনটেন্টকে ডিমোশন দেওয়া বন্ধ করে মেটা পোস্টের সঙ্গে একটি লেবেল যুক্ত করবে, যা ব্যবহারকারীদের জানাবে পোস্টটির সঙ্গে অতিরিক্ত তথ্য রয়েছে। আগের মতো পূর্ণ স্ক্রিন সতর্কবার্তা দেখিয়ে পোস্টে প্রবেশের বাধা আর থাকবে না।

সূত্র: রয়টার্স

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/817" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০