admin
১০ এপ্রিল ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা মেঘনা-তেঁতুলিয়ার জাটকা সংরক্ষণ অভিযান

 

নাজিমউদ্দিন চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপকূল মেঘনা-তেঁতুলিয়ার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান ব্যাপক সাফল্যের মধ্য দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে।
মার্চের শুরু থেকে চালু হওয়া এই অভিযান এপ্রিলের শেষদিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানায় উপজেলা মৎস্য অফিস।
জানা যায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুর নেতৃত্বে ও কোস্টগার্ডের সহযোগিতায় ১০ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত ৫২টি অভিযান এবং ১১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এসব অভিযানে ইলিশ জাল ০.৯৮ লক্ষ মিটার, কারেন্ট জাল ১.৭৭ লক্ষ মিটার ও অন্যান্য ১১৭টি জাল জব্দ করা হয়। একইসাথে জব্দ করা অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সময় ৬ জনের জেল এবং ৪১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের কন্টিজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম বলেন, ‘মৎস্য নিধনের ধ্বংসাত্মক অপতৎপরতা বন্ধের জন্য এই অভিযান পরিচালনা করতে গিয়ে ২ এপ্রিল বাবুরহাট এলাকায় জেলেদের হামলার শিকার হতে হয়েছে আমাদের। হামলায়

কোষ্টগার্ডের সিসিকে মারাত্মক জখম করা হয়েছে। ৩ এপ্রিল বাংলাবাজার এলাকায় পুনরায় জলেদের একটি চক্র আমাদের উপর হামলা চালায়। পরে ৩ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’এই হামলার ঘটনায় কোস্টগার্ড দুলারহাট থানায় অজ্ঞাতসহ ২৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1815" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০