নিউজ ডেস্ক।। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, যেখানে অধিক মানুষ আশ্রয় নিতে পারবে সেখাই আশ্রয়কেন্দ্র করা হবে। কোন মানুষবিহীন বিচ্ছিন্ন দ্বীপে আশ্রয়কেন্দ্র করা হবে না। আজ রোববার (১৩ অক্টোবর) বিকেলে ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের চরগাজী এলাকার প্রস্তাবিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন। পরে তিনি ভোলার প্রস্তাবিত বিভিন্ন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা আরো বলেন, সরকার অনেক টাকা খরচ করে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র স্থাপনা করলে সেটি যেনো অবশ্যই মানুষের কাজে লাগে। আশ্রয়কেন্দ্রগুলো মানুষের যথাযথ কাজে আসতে হবে। এ জন্যই আমি গত ৫ দিন ধরে বিভিন্ন জেলায় ঘুড়ে দেখছি।
তিনি বলেন, ভোলাসহ দেশে নতুন করে আরো ৯০ টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র স্থাপন করা হবে, এরমধ্যে ভোলায় ১১ টি স্থাপন করা হবে। এসময় তার সাথে উপস্তিত ছিলেন ভোলার জেলা প্রশাসক মো.আজাদ জাহান, পুলিশ সুপার মো. শরীফুল হক, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর ও দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকতাগণ।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন