admin
৮ ফেব্রুয়ারী ২০২৫, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় কবর থেকে ২ নারীর লাশ চুরি

 

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা: ভোলার দৌলতখানে একটি পারিবারিক কবরস্থান থেকে দুই নারীর লাশ চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্যে জয়নগর গ্রামের আলহাজ্ব মুকবুল মিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

চুরি হওয়া লাশের মধ্যে একটি লাশ হলো ওই গ্রামের আনিসুল হকের স্ত্রী শাহানাজ বেগমের (৪৫) অপরটি একই গ্রামের বেচু ব্যাপারীর মেয়ে হাজেরা বেগমের (৩০)। এদের মধ্যে শাহানাজ গত ১ বছর আগে এবং হাজেরা বেগম গত ৯ মাস আগে মারা গেছেন।

স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়ে তারা ওই পারিবারিক কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ৫টি কবর খোঁড়া দেখতে পান। পরে কবরগুলো যাচাই করে দেখেন দুইটি কবরের লাশ চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। পরে তারা পুলিশকে খবর দেন। কিন্তুু কে বা কারা এ কাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে কেউই কিছু বলতে পারছেন না।

এ ব্যাপারে লাশের স্বজন ও এলাকাবাসীরা বলছেন, যারা এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। ভবিষ্যতে যাতে এমন ঘটনা দ্বিতীয়বার আর না ঘটে।

ওই এলাকার মসজিদের ইমাম মাওলানা অলিউল্লাহ জানান, খবর পেয়ে কবরস্থানে ছুটে যাই। পরে কবরস্থানে গিয়ে দেখি ৫টি কবর খুঁড়ে ২টির লাশ নিয়ে গেছে দূর্বৃত্তরা। এটি চরম দুঃখজনক ঘটনা। যারা এই ঘৃণ্যতম কাজ করেছেন আল্লাহ তায়ালা তাদেরকে ইসলামের সহি বুঝ দান করুক।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, কবর থেকে লাশ চুরি হওয়ার ঘটনাটি শুনে ফোর্স পাঠিয়েছি। ঘটনার সাথে জড়িতদের তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1216" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০