admin
১৪ অক্টোবর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ একজন আটক

তজুমদ্দিন প্রতিনিধি।।ভোলার তজুমদ্দিন উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে মো.সুমন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মো.সুমন উপজেলার চাঁদপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড, দেওয়ানপুরের বাসিন্দা মো.আবদুল মোনাফ মিয়ার ছেলে।

বাংলাদেশ নৌবাহিনীর তজুমদ্দিন কন্টিনজেন্ট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় নিয়মিত টহলের সময় নৌবাহিনীর লেফটেন্যান্ট জালাল আহমেদ তুরাগের নেতৃত্বে একটি টহল টিম উপজেলার চাঁদপুর ইউনিয়ন দেওয়ানপুর ২ নম্বর ওয়ার্ডের আব্দুল মোনাফ মিয়ার বাড়িতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজাসহ তার ছেলে মো. সুমন (৩০) আটক করে নৌবাহিনীর টহল টিম। পরে তাকে গাঁজাসহ তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচলনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করা হয়। বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

এ বিষয়ে তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান জানান, নৌবাহিনী এক মাদক কারবারিকে আটকের পর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। এরপর খুব দ্রুত সময়ের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3085" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০