admin
১০ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষক হত্যার প্রতিবাদে শিক্ষক -শিক্ষার্থীদের বিক্ষোভ

টিপু সুলতান।। ভোলার আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ও ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আমিনুল হক নোমানীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। আজ বুধবার  সকালে ভোলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও শিক্ষকরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নোমানীকে হত্যা করা হয়েছে। তারা বলেন, ৪ দিন ধরে আল্টিমেটাম দেওয়ার পরও প্রশাসন কোনো সঠিক তথ্য বা তদন্তের অগ্রগতি জানাতে পারেনি। আমরা খুনিদের বিচার চাই। যদি দাবি পূরণ না হয়, ছাত্রসমাজ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয়। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে খুনিদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে ভোলা আলীয়া মাদ্রাসার শিক্ষার্থীরা এক দফা দাবিতে কঠোর আন্দোলনে নামবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দারুল হাদিস কামিল স্নাতকোত্তর মাদ্রাসার শিক্ষক মাওলানা মাকসুদুল্লাহ আমিনী, শিক্ষার্থী মো: আবু হানিফ, মো: ইমরান, মো: তাসদিক ও মো: তানজিল প্রমুখ। উল্লেখ্য, গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর চর নোয়াবাদে নিজ বাড়িতে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করে মাওলানা নোমানীকে। হত্যাকা-ের সময় তিনি বাড়িতে একাই ছিলেন। তার স্ত্রী শ্বশুরবাড়িতে এবং সন্তানরা পড়াশোনার জন্য বাইরে অবস্থান করছিলেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2799" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০