admin
১৬ মার্চ ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় জমে উঠেছে ঈদ কেনাকাটা

টিপু সুলতান।। আর মাত্র কয়েকদিন পরই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে ভোলায় জমে উঠেছে ঈদের কেনাকাটার বাজার। জেলার বিভিন্ন মার্কেট, শপিংমল ও ফুটপাতের দোকানগুলোতে এখন ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে।

ভোলা শহরের জিয়া সুপার মার্কেট, বঙ্গ বাজার, কে-জাহান মার্কেট, জাহাঙ্গীর প্লাজা, তালুকদার ভবন, সদর রোড, নতুন বাজারসহ বিভিন্ন শোরুম ও বিপণিবিতান ঘুরে দেখা যায়, সকাল থেকেই ক্রেতাদের আনাগোনা থাকলেও ইফতারের পর বাজারে ভিড় কয়েকগুণ বেড়ে যায়। শিশু-কিশোরদের পোশাকের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। থ্রি-পিস, শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, জিন্স, টি-শার্ট ও জুতার দোকানগুলোতে চলছে জমজমাট বেচাকেনা।
ভোলা শহরের একজন পোশাক ব্যবসায়ী মো. জসিম উদ্দিন বলেন, রমজানের শুরুতে বিক্রি কিছুটা কম ছিল। তবে গত কয়েকদিন ধরে ক্রেতা বাড়তে শুরু করেছে। ঈদের শেষ সপ্তাহে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তিনি।
শহরের সদর রোডের এক জুতা ব্যবসায়ী আল আমিন বলেন, ঈদকে সামনে রেখে শিশু ও তরুণদের জুতার চাহিদা সবচেয়ে বেশি। বিভিন্ন ডিজাইনের স্যান্ডেল, কেডস ও লেদারের জুতা তুলনামূলক বেশি বিক্রি হচ্ছে।
অন্যদিকে মোবাইল ফোনের দোকানগুলোতে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। শহরের তালুকদার ভবনের এক মোবাইল ব্যবসায়ী মোঃ হোসেন বলেন, জুতা, পোশাক ও কসমেটিকসের দোকানগুলোতে ঈদের আমেজ দেখা গেলেও মোবাইল ব্যবসায় এখনো তেমন ঈদের রঙ লাগেনি। তবে ঈদ যত ঘনিয়ে আসবে, ততই মোবাইল বিক্রি বাড়বে বলে তিনি আশা করছেন।
কসমেটিকস ব্যবসায়ী মোঃ মিজান বলেন, ঈদকে ঘিরে মেয়েদের মধ্যে কসমেটিকসের চাহিদা বাড়ে। লিপস্টিক, ফেস পাউডার, মেহেদি, পারফিউম ও স্কিন কেয়ার পণ্যের বিক্রি এখন ভালো হচ্ছে।
কেনাকাটা করতে আসা এক ক্রেতা মাহমুদা আক্তার বলেন, দ্রব্যমূল্য বেশি হলেও সন্তানদের জন্য ঈদের পোশাক কিনতেই হয়। তাই পরিবারের সবাইকে নিয়ে বাজারে এসেছি। অপর ক্রেতা নুরুল ইসলাম জানান, এবার অনেক দোকানেই নতুন ডিজাইনের পোশাক এসেছে। তবে কিছু পণ্যের দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি।
ব্যবসায়ীরা জানান, ঈদ যত ঘনিয়ে আসছে বাজারে ক্রেতাদের চাপ ততই বাড়ছে। তাই ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের নতুন পোশাক ও সামগ্রী বাজারে আনা হয়েছে। ঈদকে সামনে রেখে ভোলার বাজারগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঈদকে ঘিরে ব্যবসায়ী ও ক্রেতাদের কেনাকাটার ব্যস্ততায় যেনো উৎসবের রঙ লেগেছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3664" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০