কাগজ প্রতিবেদক।।পরিবেশ সুরক্ষায় সবুজায়ন, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশেষ অবদানের কারনে স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড পান ভোলার পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান।
গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে তাঁর হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের রাশিয়া ফেডারেশনের অনারারি কনসাল জেনারেল আশিক ইমরান, বিশিষ্ট সমাজসেবক এস কে খোদা তোতন, মো. হানিফ সওদাগর ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উপপরিচালক সাবরিন সুলতানা।
সভাপতিত্ব করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এম জাফর উল্লাহ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পিন্টু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা অব দ্য হলি কোরআনের প্রিন্সিপাল মো. শাহাদাত হোসেন খান।
পরে অনুষ্ঠানে সামাজিক কাজের জন্য সবাই কে নিজ থেকে সকলের পাশে থাকার জন্য দিকনির্দেশনা দেওয়া হয়।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন