admin
৩০ ডিসেম্বর ২০২৫, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ভোলায় বিএনপির কোরআন খতম ও দোয়া

সদর প্রতিনিধি।।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় ভোলায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় স্থানীয় ২০ জন কোরআনে হাফেজদের অংশগ্রহণে শহরের মহাজনপট্টিতে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে এ কোরআন খতম করা হয়। পরে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ভোলা জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
কোরআন তেলাওয়াতকারী মাদরাসা ছাত্র হাফেজ মো: হোসাইন আব্দুর রহিম বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা কোরআন খতম করেছি এবং তার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি আল্লাহ যেন তাঁকে জান্নাতের উচ্চস্থান দান করেন।
শোক প্রকাশ করে ভোলা জেলা বিএনপি আহ্বায়ক ও ভোলা-১ আসনের বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর বলেন, আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশ ও দেশের মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন। কোরআনে হাফেজদের নিয়ে তার জন্য আজকে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছি। আগামী ৭ দিনের জন্য কেন্দ্র থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা যথাযথভাবে পালিত হবে।
এ সময় ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, সদর উপজেলার বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন প্রমূখ উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3398" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০