admin
২৯ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের ৬ দফা দাবিতে বরিশালে মানববন্ধন

অনলাইন ডেস্ক।। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নে ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন সর্বস্তরের ছাত্র-জনতা। সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে ‘বরিশালের সর্বস্তরের ছাত্র-জনতা’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য ছয়টি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ এবং রেলপথ চালু, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে সচল ও কার্যকর করা, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, ভোলার গ্যাস ব্যবহার করে ভোলা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে তোলা, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং নদীভাঙন রোধে দক্ষিণাঞ্চলের সব জেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ।

মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা সেতু চালুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হলেও ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজের জন্য এখনো জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়নি। ফলে এ অঞ্চলের মানুষ উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে যোগাযোগ, শিল্পায়ন, স্বাস্থ্যসেবা ও নদীভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। এসব খাতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা হলে এ অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

মানববন্ধন থেকে আগামী জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রকল্পগুলোর জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ না এলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3989" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০