admin
৯ মার্চ ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার লালমোহনে অভয়াশ্রম অভিযানে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহন উপজেলায় জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। শনিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা মৎস্য অফিসের বিশেষ কম্বিং অপারেশনের মাধ্যমে মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মধ্যে ২৫ হাজার মিটার অবৈধ ধরাজাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল রয়েছে। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অভিযানে জাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির ১০ কেজি মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ওইসব মাছ হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনায় অভিযানে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী সাইফুল ইসলাম সোহাগ, অফিস সহায়ক খোকন চন্দ্র দেসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ অভিযানের বিষয়ে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত লালমোহন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে অভিযান পরিচালনায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। এ সময় কেউ নদীতে মাছ শিকারে গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1540" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০