admin
৬ ডিসেম্বর ২০২৫, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় মহিলা দলের উদ্যোগে খতম খানি ও দোয়া মাহফিল

ভোলা সদর প্রতিনিধি।।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভোলায় খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকালে মহিলা দলের উদ্যোগে মধ্য চরনোয়াবদ আবদুল কাদের কালু মিয়ার বাড়ির উঠানে এ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আয়শা বেগম। এতে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি রোকেয়া বেগমসহ সিনিয়র নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তাঁর দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক রাজনৈতিক কর্মকা-ে ফিরে আসা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত জরুরি। এসময় নেতারা তাঁর রোগমুক্তি, আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবার প্রতি দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানে মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে দেশনেত্রীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।
উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সদর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব জাকির হোসেন সবুজ, পৌর যুবদলের সদস্য সচিব ছগির আহমেদ, আলাউদ্দিন, মিজানুর রহমান নিজাম, মুসফিকুর রহমান রিঙ্কুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3261" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০