admin
২১ অগাস্ট ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় অভ্যান্তরীণ ১০ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ

 

মো. সবুজ, ভোলা: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা বাতাস বইছে। এছাড়াও উত্তাল রয়েছে মেঘনা নদী।

বুধবার (২১ বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে ভোলার অভ্যান্তরীণ ১০টি নৌ-রুটে লঞ্চ বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ-পরিবহন কতৃপক্ষ (বিআইডব্লিউটিএ)

পরবর্তী নির্দেশ না দেওয়া পযর্ন্ত ভোলার ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, তজুমদ্দিন-মনপুরা, মনপুরা-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-ঢাকাসহ অভ্যন্তরীণ ১০টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভোলার আবহাওয়া অধিপ্তরের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, জেলায় গত ২৪ ঘন্টায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে সৃষ্ট নিম্মচাপের প্রভাবে স্থানীয় ৩ নম্বর সতর্ক সংকেত চলমান রয়েছে। এসময় মাছধরা ট্রলার ও নৌকাগুলোকে নদী তীরবর্তীর উপকূলীয় এলাকায় নিরাপদে থাকতে বলা হয়েছে।

এদিকে লঞ্চ ও ফেরী চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরেছেন এসকল নৌ-রুটে চলাচল কারী যাত্রীরা। ছুটিতে বাড়িতে এসে কর্মস্থলে ফিরতে ভোলার ইলিশা লঞ্চঘাটে বেশকিছু যাত্রী অপেক্ষায় আছেন। তারা নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্রগ্রামের উদ্দেশ্য যাবেন বলে জানা গেছে। আবার কেউ কেউ লঞ্চঘাট থেকে পূনরায় বাড়ি ফিরে গিয়েছেন।

বেশ কয়েকজন যাত্রী জানান, বৈরী আবহাওয়ার জন্য লঞ্চ বন্ধ থাকায় তারা কর্মস্থলে ফিরতে পারছেন না। ঘাটে এসে জানতে পারেন দুর্যোগপূর্ন আবহাওয়ার কারনে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ছুটি শেষে কর্মস্থলে ফিরতে তারা এখন দুশ্চিন্তায় আছেন। আবার কেউ কেউ ২ থেকে ৩ ঘন্টা অপেক্ষা করে বাড়িতে ফিরে গিয়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলা এর সহকারী উপ-পরিচালক মো. রিয়াদ হোসেন জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নদীতে ৩ নম্বর সতর্ক সংকেত চলছে। যার ফলে মেঘনা নদী বেশ উত্তাল রয়েছে। তাই ভোলার অভ্যন্তরীণ ১০টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব রুটগুলোতে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2707" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০