admin
১১ জানুয়ারী ২০২৬, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে গাছে রশি বেঁধে দুষ্টুমি, গলায় ফাঁ’স লেগে প্রা’ণ গেলো শিশুর

লালমোহন প্রতিনিধি।।ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কালামুল্লাহ গ্রামের একটি সুপারি বাগান থেকে তামিম ইকবাল নামের ১০ বছর বয়সী এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শিশুটি গাছের সঙ্গে রশি বেঁধে দুষ্টুমি করার সময় অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে তাঁর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে পূর্ব চতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে গাছে ঝুলন্ত অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান এক অটোরিকশা চালক। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে মঙ্গল শিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠান।

মঙ্গল শিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর এরশাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত তামিম ওই গ্রামের রফিকুল ইসলাম ও সুরমা দম্পতির ছেলে।

শিশুটির পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, গতকাল বিকেলে শিশুটি তাঁর দাদা শফিক মিয়ার সঙ্গে স্থানীয় একটি রাইস মিলে যায়। এসময় শিশুটির হাতে একটি রশি ছিলো। দাদা শফিক মিয়া যখন রাইস মিলের মালিক নুরনবীর সঙ্গে কথা বলছিলেন, ঠিক তখনই শিশুটি তাদের চোখ ফাঁকি দিয়ে ওই রশি নিয়ে রাইস মিলের পেছনে থাকা সুপারি বাগানে দুষ্টুমি করতে যায়।

পুলিশ ধারণা করছে, হয়তো শিশুটি তাঁর হাতে থাকা রশি সুপারি গাছের সঙ্গে বেঁধে দুষ্টুমি করার সময় অসাবধানতাবশত তা তাঁর গলায় আটকে ফাঁস লেগে যায়। যাঁর কারনে তাঁর মৃত্যু হতে পারে।

শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই উল্লেখ করে মঙ্গল শিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর এরশাদ আলী বলেন, অজ্ঞাতনামা কেউ শিশুটিকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলে রেখেছে এমন কোনো আলামত পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তাছাড়া শিশুটির দাদার কথার সঙ্গে মৃত্যুর বেশিরভাগ বর্ণনার মিল পাওয়া গেছে। সেজন্য প্রাথমিকভাবে আমরা মনে করছি, এটি কোনো হত্যাকা- নয়। এরপরও মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় লালমোহন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3457" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০