admin
৪ মার্চ ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় সংবাদ সংগ্রহের সময় অতর্কিত হামলায় ২ সাংবাদিক আহত

ডেস্ক রিপোর্ট।।

ভোলায় পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব এমন অভিযোগে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী হামলায় ২ সাংবাদিক আহত হন। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৯ ঘটিকায় ভোলা শহরের শীশ মহল গলি সংলগ্ন খালপাড় রোডে সাংবাদিকদের উপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন, দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন। বর্তমানে তারা ভোলা সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সাংবাদিক বিজয় বাইন বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পর শহরের আগারপোল এলাকার বাসিন্দা মোঃ কালীমুল্লাহ ও তার ভাই মোঃ হাবিবুল্লাহ খোকনের নেতৃত্বে তার উপর সন্ত্রাসী হামলা হয়। ঘটনার খবর পেয়ে দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তার উপরও হামলা করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় সাংবাদিক বিজয় বাইন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

হামলার বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাচনাইন পারভেজ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1477" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০