admin
১ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তা‌দের মু‌খে মধু অন্ত‌রে বিষ- হাফিজ ইব্রাহিম।।

ফয়সাল আহমেদ বিশেষ প্রতিনিধি।।
বোরহানউদ্দিন (ভোলা) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা ২ (বোরহানউদ্দিন ও দৌলতখান)  আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে, ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন বিএনপি মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।
আজ ০১লা ফেব্রয়ারী দুপু‌রে পৌর ৫নং ওয়া‌র্ডে ধা‌নের শীষ প্রতি‌কের নির্বাচনী প্রচারনায় গে‌লে সাধারন ভোটার গণ তাকে ফুল দি‌য়ে বরন ক‌রে নেয়।
এ সময় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন গত ১৭ বছর মানুষের উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে। তা ব‌লে শেষ করা যা‌বে না। সেই ফ্যাস্টিসরা পালিয়েছে। এখন  নতুন করে মানুষ তাদের নেতা নির্বাচন করবে।
ইনশাআল্লাহ মানুষ তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে।
হাফিজ ইব্রাহিম বলেন, খুবই শান্তিপূর্ণ পরিবেশে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। আমা‌দের প্রতিপক্ষ নি‌জেরা ঝগড়া ভোটর
কিন্তু আমা‌দের প্রতিপক্ষ কে আপনারা জা‌নেন । তারা আমা‌দের স্বাধীনতা মা‌নে না। অথচ তারা না‌কি মানু‌ষের ভো‌টে জয়ী হ‌য়ে। সরকার গঠন কর‌বে। তা‌দের মুখে মধু অন্ত‌রে বিষ। তারা এখন আড়াইহাত লাঠির মাথায় পতাকা বেঁধে মিছিলে নামে। যারা স্বাধীনতা দিবসে দলীয় কার্যালয়ে পতাকা টানায় না অথচ এখন লাঠির মাথায় পতাকা নিয়া রাস্তায় নামে। ভূ‌তের মু‌খে রাম নাম।
লা‌ঠি‌তে পতাকা বাধার বিষয়‌টি তি‌নি প্রশাসনকে জানিয়েছেন।
হাফিজ ইব্রাহিম বলেন, এই আসনে এর পূর্বে তিনি এমপি ছিলেন। তখন এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। এসব উন্নয়ন এর চিত্র তুলে ধরে হাফিজ ইব্রাহিম বলেন, প্রচারণা তিনি সাধারণ মানুষের ব্যপক সাড়া পাচ্ছেন। মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করবে। তখন তার নির্বাচনী এলাকা বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার শিক্ষা,স্বাস্থ্য এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কাজ করবেন। ভোলা বরিশাল সেতু নির্মাণ তার প্রধান দাবি। এছাড়া তার এলাকায় প্রাপ্ত খনিজ গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন, কলকারখানা স্থাপন এবং প্রতিটি ঘরে আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার ব্যপারে অগ্রণী ভূমিকা পালন করবেন।
এ সময় তার সা‌থে পৌর ৫ নং ওয়া‌র্ডে সা‌বেক ক‌মিশনার সাইদুর রহমান লিটন সহ পৌর বিএন‌পির সি‌নিয়ার নেতৃবৃন্দরা নির্বাচনী প্রচারনায় অংশ নেয়। ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3526" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০