ডেস্ক রিপোর্ট।। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ভোলার পাসের হার ৫৪ দশমিক ৭০ শতাংশ। এবছর জেলাটি থেকে পরীক্ষায় মোট ১৭ হাজার ৩৭২ জন অংশ নিয়েছে। যাদের মধ্যে পাস করেছে ৭ হাজার ৮৬২ জন। পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩ হাজার ৬০৪ জন এবং ছাত্রী ৪ হাজার ২৫৮ জন। বরিশাল শিক্ষাবোর্ড থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, গত বছরের তুলনায় পাসের হার প্রায় অর্ধেক কমেছে। গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ২৭ শতাংশ। তবে পাসের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে বরিশাল বিভাগে পাসের হারে ভোলা চতুর্থতম স্থান অর্জন করেছে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন