admin
৯ মার্চ ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় ফারুক ক্যাশিয়ারের বিরুদ্ধে প্রতারণা অভিযোগে সংবাদ সম্মেলন

তজুমদ্দিন প্রতিনিধি।।

ভোলার তজুমদ্দিনে জমি বেচা-কেনার বায়না পত্রের সাড়ে ৫ লক্ষ টাকা নিয়ে ফারুক ক্যাশিয়ার নামের এক সরকারি কর্মচারীর প্রতারণার বিচার ও টাকা ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী। ফারুক ক্যাশিয়ার তজুমদ্দিন হাসপাতালে কর্মরত ছিলেন, বর্তমানে বদলী হয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিসাব রক্ষক (একাউন্টেন) পদে কর্মরত আছেন। তিনি তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজিকান্দি এলাকার বাসিন্দা।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় তজুমদ্দিন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ব্যবসায়ী আঃ মতিন জানান, ২০২১ সালে এ্যাডভোকেট মোজাম্মেল হকের কাছে ২০০ শতক জমি ২৩ লক্ষ ৭৫ হাজার টাকা দরদাম চূড়ান্ত হয়। উকিল সাহেব ফোন করে তার খালাতো ভাই ফারুক ক্যাশিয়ারের কাছে টাকা জমা দিতে বলেন। পরে দলিল লেখক সিরাজ পাটওয়ারীসহ নুরুজ্জামান মাস্টার ও লিটন মহাজনের মোকাবেলা ৫ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করি। বাকী টাকা জোগাড় করে উকিল সাহেবকে জমি দলিল দিতে বললে ফারুক ক্যাশিয়ারের কাছে জমা দেওয়া টাকা পায়নি বলে জানান।
আঃ মতিন আরো জানান, ফারুক ক্যাশিয়ারের কাছে জমা টাকা ফেরত চাইলে তখন লিটন মহাজন ও মনির শিকদারকে দিয়ে আমাকে হুমকি ও ভয়ভীতি দেখান। আমি কলেজের কাছে বালি উত্তোলনের জন্য জমি প্রস্তুত করলে লিটন মহাজন বাঁধা দেয়। এক পর্যায়ে লিটন মহাজন আমার দোকানে এসে পিস্তল ঠেকিয়ে ৩ লক্ষ টাকা নিয়ে যায়। এদের ভয়ে কেহ প্রতিবাদ করার সাহস করেনি। তাদের অত্যাচারে আমি ব্যবসা বাদ দিয়ে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হই। আমি ৫ আগস্টের পর দেশে ফিরে এসে এসব ঘটনার বিচার দাবী করছি। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1543" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০