admin
২৩ মে ২০২৫, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার লালমোহনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ মাকসুদ লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহন উপজেলায় পারিবারিক কলহের জেরে মোসা. উম্মে হাবিবা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টায় পৌরসভার ১১নং ওয়ার্ডের কাদের বকসি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গৃহবধূ হাবিবা ওই বাড়ির মো. শাকিলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্বামী-স্ত্রী মিলে একসঙ্গে খাবার খান। এরপর স্বামী শাকিল বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর শাশুড়ীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় গৃহবধূ হাবিবার। এর কিছু সময় পর ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ভেতরে উঁকি দিয়ে হাবিবাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁছানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান স্বজনরা। পরে তারা ডাকচিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে গিয়ে পুলিশকে খবর দেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেন। এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ওই গৃহবধূর মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2120" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০