admin
২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাশনে মৎস্য খাতের উন্নয়ন ও প্রান্তিক চাষিদের সহায়তায় মাছের রেনু পোনা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর যৌথ উদ্যোগে পরিচালিত Special Program–Development (Agriculture) এর আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় মৎস্য খাতের ১২ জন সদস্যের মাঝে মাছ চাষ প্রদর্শনীর জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ৩ জন সদস্যকে জি-৩ জাতের রুই মাছের রেনু পোনা, চুন, রাসায়নিক সার ও ঝাকি জাল প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। সভাপতিত্ব করেন এফডিএ’র সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ। এ সময় সংস্থার অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগীরাও উপস্থিত ছিলেন।

এফডিএ’র মৎস্য কর্মকর্তা ও কৃষিবিদ মো. সাইদুর রহমান বলেন, এ ধরনের সহায়তা কার্যক্রম মৎস্য চাষে আগ্রহ বাড়ানোর পাশাপাশি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ মৎস্য খাতের টেকসই উন্নয়নে সহায়ক হবে এবং উপকারভোগীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

ভোলা নিউজ  টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3750" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০