admin
৩০ অক্টোবর ২০২৫, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবির কর্মীর মৃ-ত্যু

নিউজ ডেস্ক।। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় মোঃ সিয়াম (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। নিহত সিয়াম কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মুন্সিবাড়ির বাসিন্দা মোঃ বাবুল মুন্সির ছেলে। তিনি স্থানীয় কাচিয়া চৌমুহনী ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন উপশাখার দায়িত্বশীল কর্মী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সিয়াম তার বাবা-মায়ের সঙ্গে নানীর জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে লালমোহনের ফরাজি দোকানের সামনে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে অপর একটি যানবাহনের সংঘর্ষ ঘটে। এতে সিয়াম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ইন্তেকাল করেন। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিয়ামের এমন প্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও সংগঠনের নেতাকর্মীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোরহানউদ্দিন উপজেলা শাখার নেতৃবৃন্দ।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3173" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০