admin
২৪ অগাস্ট ২০২৬, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নিউজ ডেস্ক।।

ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসা ও দায়িত্বে অবহেলায় এক নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে সিনিয়র স্টাফ নার্স নুসরাতের বিরুদ্ধে। এ ঘটনায় প্রসূতি পরিবারের সদস্যরা হাসপাতালে হট্টগোল শুরু করেন। পরে কান্নায় ভেঙে পড়ে নার্সের বিচারের দাবি জানান স্বজনরা। রোববার (২৩ আগস্ট) রাতে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে রোগীর স্বজন ও নার্সের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন।
নবজাতকের পরিবারের অভিযোগ, রোববার বিকেলে দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বসরুদ্দি বাড়ির রুবেলের স্ত্রী তানজিলা বেগমের প্রসবব্যথা উঠলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরিবারের দাবি, জরুরি বিভাগের চিকিৎসক আলট্রাসনোগ্রাম না করেই সিনিয়র স্টাফ নার্স নুসরাত প্রসব করানোর উদ্যোগ নেন।
প্রসূতির দেবর মো. ইমন অভিযোগ করে বলেন, প্রসবের একপর্যায়ে নবজাতকের শরীরের কিছু অংশ বের হলেও বাকি অংশ বের হচ্ছিল না। পরে টানা-হেঁচড়া করে শিশুটিকে বের করার পরপরই তার মৃত্যু হয়। তার অভিযোগ, রোগীর শারীরিক অবস্থা যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা না করেই প্রসবকক্ষে পাঠানো হয়েছিল।
নবজাতকের নানিও ক্ষোভ প্রকাশ করে বলেন, নার্স যদি স্বাভাবিকভাবে প্রসব করাতে না পারেন, তাহলে কেন চেষ্টা করা হলো এবং কেন উন্নত চিকিৎসার জন্য ভোলায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়নি, এ বিষয়ে তিনি প্রশ্ন তোলেন। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয়।
এদিকে, জরুরি বিভাগের চিকিৎসক ইমতিয়াজ বলেন, প্রসূতি তানজিলা বেগমের কাছে তিন-চার সপ্তাহ আগের একটি আলট্রাসনোগ্রাম রিপোর্ট ছিল। সে কারণে তিনি নতুন করে আলট্রাসনোগ্রাম পরীক্ষা দেননি বলে জানান। তবে রোগীর বর্তমান শারীরিক অবস্থা যাচাই না করে কেন তাকে ডেলিভারি রুমে পাঠানো হলো-এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
পজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। পরে রোগীর পরিবারের সদস্য ও অভিযুক্ত নার্স নুসরাতের বক্তব্য শোনেন। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমানকে জানানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান বলেন, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4423" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০