admin
২৭ অক্টোবর ২০২৫, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ-মিছিল

নিউজ ডেস্ক।। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, সংসদের উভয় পক্ষে পিআর পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় ভোলা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভের শুরুতে ভোলা কাবিল মসজিদ চত্বরে জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ভোলা সদর-১ আসন এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম। এসময় তিনি বক্তব্যে পিয়ার পদ্ধতিসহ ৫টি দাবীর কথা উল্লেখ করে আগামী নভেম্বরের মধ্যে সেগুলো বাস্তবায়নের জন্য দাবী জানান।

দাবি গুলো হলো : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন। আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সমাবেশ শেষ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি ‘নারায়েতকবির’ ও জামায়াতে ইসলামীর নির্বাচনের প্রতিক ‘দাড়ি পাল্লার; স্লোগানের সাথে সাথে ৫ দাবি তুলে ধরে সদর রোড প্রদিক্ষণ করে কালিনাথ রায়ের বাজার গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী ভোলা জেলার বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3164" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০