admin
৩১ জুলাই ২০২৫, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ আব্দুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‌্যালী-দোয়া মোনাজাত

ভোলা প্রতিনিধি।।বিদ্যুৎ, জ্বালানি এবং দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদ আন্দোলনে ফ্যাসিস্টের বুলেটে প্রথম শহীদ ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিমের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলায় শোক র‌্যালী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বেলা ১২ টার দিকে ভোলা শহরের মহাজনপট্টিস্থ জেলা স্বেচ্ছাসেবক কার্যালয়ের সামনে থেকে এক শোক র‌্যালী বের হয়। এসময় দলীয় নেতা-কর্মীরা বুকে কালো ব্যাচ ধারণ করে র‌্যালীতে অংশ নেয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালীর আগে দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইয়াকুব শাহ জুয়েল, মীর রনি, জাকির হোসেন মনির, ওমর ফারুক,জুবরাজ, ফিরোজ, বাপ্পি, হারুন অর রশিদ সুমন প্রমুখ। আব্দুর রহিমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় নেতা-কর্মীরা ওই সময়কার ভোলা সদর থানার ওসি (তদন্ত) আরমানের ফাঁসির দাবি তোলেন। কেননা তার নির্দেশেই গুলি করা হয়েছিল। যদি আরমানকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয় তা হলে স্বেচ্ছাসেবক দল আরো কঠোর থেকে কঠোরত্বর পদক্ষেপ নিতে বাধ্য হবে এমনটাই জানিয়েছেন তারা।
উল্লেখ্য, বিএনপি কেন্দ্র ঘোষিত ২০২২ সালের ৩১ শে জুলাই বিদ্যুৎ, জ্বালানি এবং দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদ আন্দোলনে ফ্যাসিস্টের বুলেটে প্রথম শহীদ ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের শহীদ আব্দুর রহিম নিয়ত হয়। সেদিন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নূরে আলমও গুলিবিদ্ধ হয়ে ৩ আগস্ট মৃত্যবরণ করেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2569" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০