admin
১৭ মে ২০২৫, ৫:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মনপুরায় আওয়ামী লীগ নেতা হেফাজত ইসলামের সভাপতি,ওলামালীগের নিয়ন্ত্রণে হেফাজত।

 

বিশেষ প্রতিবেদকঃ-হেফাজতে ইসলাম বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আওয়ামীলীগ এর ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ মফিজুল ইসলামকে সভাপতি, হাফেজ মাওঃ শিহাব উদ্দিন মনপুরীকে সাধারণ সম্পাদক ও মুফতি ইউসুফকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় হাজীরহাট মার্কেজ মসজিদ প্রাঙ্গণে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ভোলা জেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওঃ আব্দুল মান্নান’ র সভাপতিত্বে মাহবুবুর রহমান কে উপদেষ্টা উপজেলা ও ৪ ইউনিয়ন এর ওলামায়ে কেরামদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়।

এছাড়াও মাওঃ রফিকুক ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, মাওঃ ফয়জুল্যাহ সহকারী সাধারণ সম্পাদক, মাওঃ আবদুল মতিন ফয়েজীকে সহকারী সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট মনপুরা উপজেলা শাখার কমিটি ঘোষনা করা হয়।

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশ,শাখার উক্ত নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন ভোলা জেলার হেফাজতে ইসলামীর সহ-সভাপতি হাফেজ মাওঃ আব্দুল মান্নান,মাওঃ রফিকুল ইসলাম, মাওঃ মফিজুল ইসলাম, মাওঃ নেছার উদ্দিন মাহবুবুর রহমান সহ প্রমুখ।

সহ-সভাপতি মাওঃ মুফতি ফরিদ উদ্দিন মাসুদ, হাফেজ মাকসুদুর রহমান, হাফেজ রফিকুল ইসলাম, মাওঃ হাফিজুর রহমান, হাফেজ মাওঃ মনিরুল ইসলাম, মুফতি এনায়েত উল্যাহ,হেফাজতে ইসলাম বাংলাদেশের উপজেলা ও ইউনিয়ন এর ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

উল্লেখিত আওয়ামী লীগ নেতা মাওলানা মফিজুল ইসলামকে সভাপতি রেখে হেফাজত ইসলামের মনপুরায় নতুন কমিটি গঠন নিয়ে স্থানীয় জনসাধারণ ও নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। এছাড়াও মনপুরা হেফাজত ইসলামের নতুন কমিটিতে থাকা অন্যান্য সদস্যদেরাও আওয়ামীলীগ এবং আওয়ামী সহযোগী সংগঠনে থাকার একাধিক প্রমাণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2082" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১০

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১১

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১২

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৬

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৭

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৮

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৯

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

২০