admin
১১ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা প্রেসক্লাব নির্বাচন : সভাপতি নজরুল হক অনু, সম্পাদক নাছির উদ্দিন লিটন

ভোলা নিউজ ডেস্ক।। দীর্ঘ বছর পর সকল প্রকার জল্পনা-কল্পনা ও প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভোলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডাভোকেট নজরুল হক অনু এবং সাধারণ সম্পাদক পদে সময় টিভির স্টাফ রিপোর্টার নাছির উদ্দিন লিটন নির্বাচিত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল হোসেন।

এর আগে, একই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাবের মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণে সদস্যদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য ও চোখে পড়ার মত। পুরো প্রক্রিয়া উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। সকল ভোটারগণ উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি নজরুল হক অনু ২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্তেফাক প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন পেয়েছেন ১৩ ভোট। সহ-সভাপতি পদে দৈনিক মাতৃছায় প্রতিনিধি মো. সুলাইমান ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু য়েয়েছেন ১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে সময় টিভির স্টাফ রিপোর্টার নাছির উদ্দিন লিটন ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মানব জমিন প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম পেয়েছেন ১২ ভোট।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন- ২৫ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে ৭১ টিভি প্রতিনিধি মো. কামরুল ইসলাম নির্বাচতি হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহনা টিভি প্রতিনিধি জসিম রানা পেয়েছেন ১৯ ভোট। ২৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নুরে আলম ফয়েজ উল্লাহ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিনকাল প্রতিনিধি মিজানুর রহমান পেয়েছেন ১৫ ভোট। এছাড়া বিন প্রতিদ্বন্দ্বীতায় দপ্তর সম্পাদক পদে দেশ টিভি প্রতিনিধি ছোটন সাহা এবং নির্বাহী সদস্য পদে দৈনিক ভোলা দর্পণ পত্রিকার সম্পাদক মোতাছিম বিল্লাহ নির্বাচিত হয়েছেন। তবে প্রার্থী না থাকায় ক্রীড়া সম্পাদক, পাঠাগার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক পদগুলো বর্তমানে শূন্য রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রেস ক্লাবের মোট ৪৬ জন সদস্যের মধ্যে ৭টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী অংশ নেন। নির্বাচন পরিচালনা পরিষদ জানিয়েছে, অত্যন্ত স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটি আগামী ২ বছর ভোলা প্রেস ক্লাবের দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরিচালনা উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ভোলা সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জামাল হোসেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3725" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০