admin
১২ অগাস্ট ২০২৫, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস পালিত

এম ইমরান হোসাইন।। সারাদেশের ন্যায় ভোলাতেও নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো: আজাদ জাহান। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: রোকন উদ্দিন ভূঁইয়া, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক মোস্তফা কামাল, উপ-পরিচালক জাহিদুর রহমান, সাধন কুমার পালসহ অন্যান্য কর্মকর্তারা। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালিতে ভোলার লিড এনজিও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর রেইস প্রকল্পের সদস্য, সমৃদ্ধি প্রকল্পের ক্লাবের সদস্য এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সফল আত্মকর্মী ও তরুণ উদ্যোক্তাদের মাঝে সম্মাননা সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, জিজেইউএস’র রেইস ও সমৃদ্ধি প্রকল্পের সদস্য, বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা, বিভিন্ন ক্লাবের সদস্য এবং বিপুল সংখ্যক যুবক-যুবতী উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2663" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০