admin
১২ জুলাই ২০২৫, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত-৪

 

ভোলা নিউজ , বিশেষ প্রতিনিধি মোঃ নুরুল আহাদ তসলিম(তজুমদ্দিন)
ভোলার তজুমদ্দিন চাঁচড়া ইউনিয়নে মামলার সাক্ষ্য দেওয়ায় ও মিছিলে যাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে

শুক্রবার (১১ জুলাই) বিকাল ৩টায় চাঁচড়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের অছিম উদ্দিন মুন্সি বাড়ির দরজায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায়, গুরুতর আহত মুক্তা বেগম (২২) ও মোঃ মোশারেফ হোসেন (২৫) কে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়াও মোঃ কাঞ্চন (৫৫) ও মোঃ ফারুক (৪৮) তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

আহত কাঞ্চন বলেন, বেশ কিছুদিন আগে ভিজিএফ’য়ের চাউল বিতরণকালে সাবেক ইউপি সদস্য মালেকা বেগমের উপর হামলার ঘটনার সাক্ষ্য দেওয়ায় স্থানীয় বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইব্রাহিম হাওলাদারের লোক মোশারেফ, নাহিম, কামাল, জাকির, ইয়াকুব, নোমানসহ কয়েকজন মিলে অতর্কিত হামলা মারধর ও ইটপাটকেল নিক্ষেপ করে আমাকে ও আমার ভাইকে গুরুতর আহত করে।এবং ইব্রাহিম হাওলাদার লোকজনের কারনে আমরা এলাকায় থাকতে পারি না আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানায়

অন্যদিকে আহত মোশারেফ হোসেন জানান, চাঁচড়া ইউনিয়ন বিএনপি’র বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদারের মিছিলে যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় কাঞ্চন, ফারুক, রিফাত, সাদেক (সাদু), মাওঃ সিরাজসহ কয়েকজন মিলে আমাকে অতর্কিতে মারধর করে ও আমার স্ত্রী ছাড়াতে চেষ্টা করলে তাকেও মারধর করে চোখে মারাত্মক জখম করে।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান বলেন, এ ঘটনায় থানায় এখনো কোন পক্ষের লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2415" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০