admin
৪ এপ্রিল ২০২৬, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিজেল সংকটে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা, ব্যবসা টিকিয়ে রাখতে সহায়তার আহ্বান

নিউজ ডেস্ক।। ভোলায় ডিজেল সংকটের কারণে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন মেসার্স খাঁন ফ্লাওয়ার মিলস ও মেসার্স জে. কে ট্রেডার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব মো. জামাল উদ্দিন খান। শনিবার (৪ এপ্রিল) বিকেলে ভোলার বিসিক শিল্প নগরীতে অবস্থিত মেসার্স খাঁন ফ্লাওয়ার মিলস এর সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২/০৪/২০২৬ তারিখে আমার নিকট মজুদকৃত ডিজেল শেষ পর্যায় আসে এবং ৩/০৪/২০২৬ তারিখে কিছু ডিজেল ছিল যা দ্বারা ভোলা সদরে এবং মিলের আসে পাশের ব্যাবসায়ীদের নিকট পণ্য পৌছানো হয়েছে। কিন্তু বর্তমানে আমার নিকট কোনো ডিজেল মজুদ নেই এবং আমার প্রতিষ্ঠানে ডিজেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। আমি ভোলার কয়েকটি ফিলিং স্টেশনে এবং ভোলার জ্বালানি তেল ব্যবসায়ীদের নিকট প্রয়োজন অনুযায়ী জ্বালানির জন্য আবেদন করেছি কিন্তু তাঁরা ডিজেল সরবরাহে অপারগতা প্রকাশ করেছেন। অথচ এর আগে স্থানীয় ডিলারের মাধ্যমে নিয়মিত ডিজেল সরবরাহ করা হতো। বর্তমানে আমার প্রতিষ্ঠানে কোনো ডিজেল মজুদ না থাকায় উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তিনি আরও জানান, পণ্য পরিবহণ ও সরবরাহের জন্য আমার ৮টি গাড়ি ( ট্রাক ও পিক-আপ) এবং ট্রলার রয়েছে। এসব গাড়ি ও ট্রলারের জন্য প্রতিদিন গড়ে প্রায় ৩০০ থেকে ৪০০ লিটার ডিজেল প্রয়োজন হয়। আমাদের উৎপাদিত পণ্য নিজস্ব গাড়িতে ভোলা জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। কিন্তু ডিজেলের অভাবে পরিবহন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ফলে জেলার ব্যবসায়ী, বাজার ব্যবস্থা এবং ভোক্তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
জামাল উদ্দিন খান বলেন, আমার দুটি প্রতিষ্ঠানে প্রায় ২০০ কর্মকর্তা-কর্মচারী কাজ করেন, যাদের পরিবারসহ প্রায় এক হাজার মানুষের জীবিকা এ প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। উৎপাদন বন্ধ হয়ে গেলে এসব পরিবারের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
তিনি অভিযোগ করে বলেন, ভোলা জেলার ডিলারদের মাধ্যমে পর্যাপ্ত ডিজেল সরবরাহ না হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দ্রুত ডিজেল সরবরাহ নিশ্চিত না হলে ব্যবসা প্রতিষ্ঠান দুটি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে জ্বালানি মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের প্রতি জরুরি ভিত্তিতে বিষয়টি সমাধানের আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতাও কামনা করেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3709" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১০

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১১

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১২

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৬

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৭

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৮

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৯

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

২০