admin
৯ এপ্রিল ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যাত্রীবাহী বাস উল্টে পড়লো খাদে

টিপু সুলতান।। ভোলার বোরহানউদ্দিনে একটি যাত্রীবাহী বাস  নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে  সড়কের পাশে খালে পড়ে যায়। এতে যাত্রী ও চালকসহ অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। আহতের মধ্যে ৫ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও বাকিরা স্থানীয়ভাবে ফার্মেসিতে চিকিৎসা নিয়েছেন। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে ভোলার বোরহানউদ্দিন কেরামতগঞ্জ বাজার এলাকার ভোলা-চরফ্যাশন সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চরফ্যাশন থেকে চট্টগ্রামগামী সোহাগ পরিবহন নামে যাত্রীবাহী বাসটি বোরহানউদ্দিনের কেরামতগঞ্জ বাজার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। ওই সময় বাসে থাকা যাত্রীরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পরেশ পাল জানান, বাস খালে পড়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার করি। যাত্রী ও চালকসহ ৫ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাই। এছাড়াও দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার কাজ চলছে।

ভোলা নিউজ /টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3722" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০